স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে? পশু সেই জন।
(ভাবসম্প্রসারণ করুন)মূলভাব: জন্মভূমির প্রতি ভালোবাসা সামাজিক মানুষের সহজাত বৈশিষ্ট্য। এ গুণ যার মধ্যে নেই, সে দেশ বা জাতির কাছে মানুষ হিসেবে তুচ্ছ।
সম্প্রসারিত ভাব: জন্মভূমি মানুষের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। প্রতিটি মানুষ জন্ম লাভ করে আপন আপন জন্মভূমির কোলে। তার ধুলা-মাটিতে ও আলো-বাতাসে সে বড়ো হয়। তার প্রাকৃতিক সম্পদে পরিপুষ্ট হয় মানুষের জীবন। তাই স্বদেশকে ভালোবাসা, দেশ ও জাতির উন্নতির জন্য কাজ করা প্রতিটি মানুষের বিশেষ কর্তব্য। মানুষের জীবনে স্বদেশের অবদান এতই বেশি যে মাতৃভূমি তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হিসেবে বিবেচিত হয়। স্বদেশের জন্য মানুষের ভালোবাসা প্রকাশ পায় দেশের জন্য কাজ করার মধ্য দিয়ে। সত্যিকারের দেশপ্রেমিক দেশের জন্য ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেন। দেশের স্বাধীনতা ও সম্মান রক্ষার জন্য জীবন উৎসর্গ করতেও তিনি দ্বিধা করেন না। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের বীর শহিদরা দেশের জন্য জীবন উৎসর্গ করেই স্মরণীয়-বরণীয় হয়েছেন। দেশের জন্য কাজ করতে পারলে সত্যিকারের মানুষ হয়ে ওঠা যায়। যাদের অন্তরে দেশপ্রেম নেই, তারা নিতান্তই আত্মসর্বস্ব ও স্বার্থপর মানুষ। মানবিক গুণ তাদের মধ্যে অনুপস্থিত।
মন্তব্য: প্রকৃতপক্ষে, স্বদেশকে ভালোবাসাই মানুষের প্রকৃত ধর্ম।
বাংলা ব্যাকরণ শেখা কি কঠিন মনে হয়?
এসো, SATT Academy–তে শিখি ব্যাকরণ ও ভাষা নির্মাণ–কে সহজ ও আনন্দময় উপায়ে!
এখানে তুমি পাবে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী সাজানো প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিও সহ শিক্ষা, এবং PDF ডাউনলোড সুবিধা – সবকিছু এক প্ল্যাটফর্মে।
🔗 বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে ডাউনলোড বা অনলাইনে পড়তে পারবেন)
SATT Academy–র সাথে ব্যাকরণ ও নির্মিতি শেখা হবে মজাদার, সহজ এবং পরীক্ষার জন্য একদম উপযোগী।
শুরু করুন বাক্য গঠন থেকে ভাষা নির্মাণ–এর রোমাঞ্চকর পথচলা আজ থেকেই।
🎓 SATT Academy – ভাষা শেখার স্মার্ট সঙ্গী।
যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
(ভাবসম্প্রসারণ করুন)স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা উত্তম।
(ভাবসম্প্রসারণ করুন)ইচ্ছা থাকলে উপায় হয়।
(ভাবসম্প্রসারণ করুন)আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
(ভাবসম্প্রসারণ করুন)তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
(ভাবসম্প্রসারণ করুন)সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
(ভাবসম্প্রসারণ করুন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?